মালদা

মালদা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিজ্ঞান বিষয় নিয়ে " বিজ্ঞান মেলা "

বিজ্ঞান বিষয়ে ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল মালদা কলেজ প্রাঙ্গনে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ তিনটি স্তরের ছাত্র ছাত্রীদের নিয়ে আজ মালদা কলেজে অনুষ্ঠিত হল " বিজ্ঞান মেলা "। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য,  মালদা কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ও অন্যান্য স্কুলের ছাত্র ছাত্রীরা সহ আরও অনেকেই। তিনটি গুরুপের মধ্যে সব থেকে ভালো মোট নয়টি মডেল বাছা হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই সমস্ত মডেল যাবে ৩০ এবং ৩১ তারিখে হওয়া নেতাজী ইনডোর ইস্টেডিয়ামের প্রোগ্রামের। সেখানে রাজ্য স্তরে প্রতিযোগিতা হবে। বিজ্ঞানের প্রয়োজন কি তা নিয়ে মানুষকে সচেতন করা এবং প্রয়োজন কি তা জানানো এটাই উদ্যোগ এই মেলার। পাশাপাশি ছেলে মেয়েদের বিজ্ঞান সম্পর্কে অবগত করতে প্রায় প্রতিটি জেলায় এই কর্মসূচী গ্রহন করা হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াতে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে     
https://www.youtube.com/embed/arg1Ag_r-tE